এর আগের অণুগল্প - " বড়ো মাথা "
ক্লাস নাইনের বাংলা ক্লাসে
বরদাস্যার ছেলেদের শুধোলেন, “বড়ো হয়ে তোমরা কী হতে চাও?” ছেলেদের অধিকাংশ বলল,
ডাক্তার হতে চাই, বিজ্ঞানী অথবা ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হতে চাই। পিছনের বেঞ্চে
বসা বিনোদকে তিনি পছন্দ করেন না, সে বলল “আমি মাফিয়া হতে চাই স্যার”। বিরক্ত হয়ে
বরদাস্যার বললেন, “তুমি মাফিয়া মানে জানো?” বিনোদ খানিক মাথা-টাথা চুলকে বলল, “তা জানি
না, স্যার। তবে এটুকু জানি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকদের সরকার রীতিমতো হেনস্থা
করে। কিন্তু মাফিয়াদের নিশ্চিত সুরক্ষা ও সম্মান দেয়”।
--00--
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন