মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বড়ো মাথা



এর আগের অণুগল্প - " ছেলেমানুষ "


মস্ত এক ঝিলের পাড়ে দাঁড়িয়ে এ দেশের বিখ্যাত সব ধীবরমশাই*রা দেখলাম জাল ফেলছেন। কৌতূহল হল, পাশে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, “আজকাল খুব মাছ ধরছেন শুনতে পাই”। 

মনে হল তাঁদের কেউই আমার প্রশ্নে খুশি হলেন না, একজন ব্যাজার মুখে বললেন, “হুঁঃ আমাদের আবার মাছ ধরা...”।

বললাম, “একথা বলছেন কেন? বিগত  বেশ কবছর ধরে একের পর এক জাল ফেলছেন আর টপাটপ মাছ তুলছেন... আমরা দেখছি না নাকি?”

এবার ভদ্রলোক আরও বিরক্ত হয়ে বললেন, “ধ্যার মশাই, বড়ো মাথাগুলোকে তো একবারও ধরতে পারলাম না। এমনকি মেজ-সেজ-ন মাছগুলোও ডাঙায় তোলার আগেই জাল ফসকে বেরিয়ে যাচ্ছে। পড়ে থাকছে কটা পুঁটি, মৌরলা, চুনো...। ও দিয়ে কি আর খাটনি পোষায়? প্রতিবার জাল পরীক্ষা করে দেখেছি – জালে কোথাও কোন ফুটো নেই – ফাটাও নেই...!”

“বড়ো মাথা বলতে?” জিজ্ঞাসা করলাম।

“বড়ো মাথা মানে কাতলা, রুই, বোয়াল এই সব আর কি। ব্যাটারা মস্ত ধড়িবাজ, জালে পড়তে পড়তেও ঠিক কেটে পড়ে। আহাম্মকের মতো আমরা এখন জাল বিছানোর নাটক করেই খুশি...”।

 

[*দোহাই আপনাদের, ধীবরের মধ্যে কোন রূপক খুঁজতে যাবেন না। ধীবর মানে জেলে, সে তাঁরা ধেড়ে ধেড়ে মাছ ধরে জেলে পাঠাতে পারুন বা নাই পারুন।]   

--০০--


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন পোস্টগুলি

বড়ো মাথা

এর আগের অণুগল্প - "  ছেলেমানুষ " মস্ত এক ঝিলের পাড়ে দাঁড়িয়ে এ দেশের বিখ্যাত সব ধীবরমশাই*রা দেখলাম জাল ফেলছেন। কৌতূহল হল, পাশে গিয়...